দেশে করোনা ভাইরাসে গত এক দিনে ৮৬০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২৭ হাজার ৫১০ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন। এদিন সুস্থ হয়েছেন ৯৭৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৭৪৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৫৬৯টি। এখন পর্যন্ত ৯৭ লাখ ৩১ হাজার ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৩ দশমিক ২৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৯৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৪৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।
গত এক দিনে করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ১২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আট জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ছয় জন, চট্টগ্রামে সাত জন, সিলেটে চার জন, রংপুরে এক জন এবং ময়মনসিংহে চার জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বেসরকারি হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
