চট্টগ্রামে গাড়ি উল্টে গৃহবধূ নিহত 

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৫:২৮

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের বাহার সিগন্যাল পয়েন্টে গাড়ি উল্টে উলি বেগম (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) সকালে বাহার সিগন্যাল সংলগ্ন বালুরটাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বালুরটাল এলাকায় গাড়ি উল্টে গুরুতর আহত অবস্থায় উলি বেগম নামে এক নারীকে সকাল ৮টায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময়  চিকিৎসক তাকে পরীক্ষা করে  মৃত ঘোষণা করেন। উলি বেগম সানোয়ারা আবাসিক এলাকার রিয়াজ কলোনির মো. কামালের স্ত্রী।  

ইত্তেফাক/এনই