আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে যুক্ত হতে চলেছেন দেশটির সাবেক অধিনায়ক ইউনিস খান। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে রমিজ রাজা পিসিবিতে বেশ কিছু নতুন পদ তৈরির পরিকল্পনা করছেন। এতে সাবেক অধিনায়ক ইউনিসও নতুন দায়িত্ব পেতে পারেন।
এ বছরের জুনে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ইউনিসকে এবার পিসিবিতে নতুন ভূমিকায় দেখা যেতে পারে।
ইত্তেফাক/এমআর
