রাবির হল খুলছে ১৭ অক্টোবর, ক্লাস শুরু ২০ অক্টোবর

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:২৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলছে আগামী ১৭ অক্টোবর এবং ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও একাডেমিক কমিটির সদস্য অধ্যাপক আতাউর রহমান রাজু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলগুলো খোলা হবে এবং ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। এবার শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত  হয়েছে।