গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কয়ার কোচিং সেন্টারের পরিচালক জুলফিকার সরকার বেলজিয়ামের বিচার ও ফাঁসির দাবিতে সোমবার মানববন্ধন করা হয়।
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে ঢাকা-দিনাজপুর সড়কের কাটামোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহবায়ক আব্দুল মোতিন মোল্লা, যুগ্ম আহ্বয়ক মোয়াজ্জেম হোসেন, উপজেলা সিপিবি’র সভাপতি তাজুল ইসলাম, বাসদ নেতা রফিকুল ইসলাম রফিক, জেডিসি সভাপতি আইয়ুব হোসেন, ক্ষেতমজুর সমিতির নেতা আলী আসগর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম রেজা মন্টু প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি উপজেলার শিয়ালগাড়ায় অবস্থিত স্কয়ার কোচিং সেন্টারের পরিচালক বেলজিয়াম তার কোচিংয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
