আজ সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। নাটকটি পরিচালনা করছেন আশিস রায়। নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ অনেকে। গল্পে দেখা যাবে, ফারিয়া রাহাতের হাত ধরলে আড়াল থেকে দেখে ফেলে রানু। তার সন্দেহ হয়। সে ভাবে তাহলে কী ইচ্ছা করেই সেদিন রাহাত-ফারিয়া বাইরে রাত কাটিয়েছে! এর মাঝে ডাক্তার দেখানোর অজুহাতে রানুকে ছাড়াই রাহাত আর ফারিয়া কেয়ার গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। খারাপ লাগে রানুর। ডাক্তার রানুকে সন্তান নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু ফারিয়া এমন ষড়যন্ত্র করছে, যাতে রানু কোনোদিন সন্তানের মা হতে না পারে!
