আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে অবশেষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার। তিনি গত ১৭ বছর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম আকন্দকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। গতকাল সোমবার সকালে দলীয় মনোনয়ন পাওয়ার খবরে পৌর এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবীবুর রহমান, আক্কেলপুর সরকারি মজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী প্রমুখ। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
