শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে দুই মাদকসেবী আটকের ঘটনায় মাদকসেবী চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে দুইজনকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। এ সময় তিন পুলিশ গুরুতর জখম হয়। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে কৈখালি ইউনিয়নের বৈশখালি গ্রামে। ছিনিয়ে নেওয়া মাদকসেবীরা হলেন, জয়াখালি গ্রামের আব্দুল্লাহ ও তারানিপুর গ্রামের সোহাগ। পুলিশের এ,এস আই আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈশখালি গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে সামাজিক যাত্রাপালা চলাকালে দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। তাদেরকে থানায় আনার প্রাক্কালে সঙ্গবদ্ধ মাদকসেবী চক্র পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ তাদেরকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের তিন সদস্য মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে পুলিশ সদস্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
