দেবীগঞ্জে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

আসন্ন দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন হাসনাত্ জামান চৌধুরী জর্জ (নৌকা), রবিউল আলম (স্বতন্ত্র), মোফাক্কারুল আলম (স্বতন্ত্র), আব্দুল মালেক চিশতী, হারুন-অর-রশিদ, মোখলেছুর রহমান শাহ, পরিমল দে সরকার, রেজাউল ইসলাম ও আব্দুল গণি বসুনীয়া।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক জানান, শান্তিপূর্ণ উপায়ে সব প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনটি পদে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।