গাংনীতে উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা 

গাংনীতে সোমবার উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে ও শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা হয়।

উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পর্যায় থেকে মোট ১০টি করে দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। কলেজ, মাধ্যমিক ও প্রাইমারি পর্যায় থেকে বিচারকদের বিবেচনায় ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়। একপর্যায়ে উপজেলা পর্যায়ের সেরা ১০ জনের নামের তালিকা প্রস্তুত করা হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় জাতীয় সংগীত প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। এসময় উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার।