স্টাফ রিপোর্টার, রাজশাহী
রবিবার রাতে রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত হয় মাদক ব্যবসায়ী ফজলুল হক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুুলিশ ১০ রাউন্ড গুলিবর্ষণ করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৫৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ সময় চারঘাট মডেল থানার ওসিসহ পুলিশের চারজন আহত হয়েছেন।
