কাতারের প্রথম আইনী নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৭:৩৫

কাতারে প্রথমবারের মতো আইনী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপদেষ্টা শুরা কাউন্সিলের দুই-তৃতীয়াংশের জন্য শনিবার (২ অক্টোবর) দেশটিতে ভোটগ্রহণ চলছে। এতে নির্বাচিত সদস্যদের আইনী ক্ষমতা থাকবে এবং তারা সাধারণ রাজ্য নীতি ও বাজেট অনুমোদন করবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৪৫ আসনের মধ্যে ৩০ জনকে নির্বাচিত করবে ভোটাররা। নারীরাও এই নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বাকি ১৫ জনকে মনোনয়ন দেবেন দেশটির আমির।

No description available.

শিশুতোষ বইয়ের লেখক মুনিরা বলেন, ভোট দেওয়ার সুযোগ পেয়ে, আমি মনে করি এটি কাতারের নতুন অধ্যায়। প্রার্থী হিসেবে নারীরা দাঁড়ানোয় আমি খুবই খুশি।

মারখিয়া জেলার প্রার্থী খালিদ আলমুতাওয়াহ বলেন, ‘এটি আমার জন্য প্রথম অভিজ্ঞতা। এখানে থাকা এবং লোকদের সঙ্গে কথা বলা।’ একই জেলার আরেক প্রার্থী সাবান আল জাসিম বলেন, ‘এই দিনের শেষে কাতারি জনগণ সিদ্ধান্ত গ্রহণের অংশ হতে চলেছে।’

ইত্তেফাক/টিএ