বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি বরং সরকার পতনের আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হবে।
কুমিল্লার তিতাসের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন।
শনিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ভূঁইয়া প্রমুখ।
ইত্তেফাক/এসআই
