আপনার রাশিফল

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:০৬

মুহম্মদ আনিসুল হক

৩ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ১৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৫ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫১ মনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার:  বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় বাড়তে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বাড়বে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। মন ভালো থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।