সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৪০

মুজিববর্ষ উপলক্ষ্যে সেমিনার

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বদলগাছীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান, ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিত প্রমুখ।

বীরগঞ্জে এতিমখানার ছাত্রদের ছোবক পাঠ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর দিনাজপুরের বীরগঞ্জে মদীনাতুল উলুম হাফিজা বেগম কওমিয়া হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত এতিমখানার ছাত্রদের ছোবক পাঠ করান হযরত মাওলানা নুরুল ইসলাম সিলেটি। পরে তাদের প্রত্যেকের হাতে কোরআন শরিফ তুলে দেওয়া হয়। তারা সবাই কোরআন হাফেজের দীক্ষা শুরু করেন। প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল ইসলাম, হযরত মাওলানা মো. হেফজুর রহমান, প্রতিষ্ঠানের মহতামিম হাফেজ মো. মিজনুর রহমান প্রমুখ।

জাতীয় উত্পাদনশীলতা দিবসে আলোচনা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১১টায় জাতীয় উত্পাদনশীলতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ্ তমাল, মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, বরেন্দ্র কর্মকর্তা মোশাব্বেরুল ইসলাম প্রমুখ।

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, জেলা তথ্য কর্মকর্তা মু্্্্্্্্্্ঈনুল ইসলাম প্রমুখ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মদন (নেত্রকোনা) সংবাদদাতা মদন পৌরসভার উদ্যোগে মদন বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিছন্নতা শুরু হয়েছে। শনিবার মেয়র সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এ অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় পৌর কাউন্সিলর মুকুল মিয়া, সৈয়দ দিলোয়ার হোসেন, জলমল দাস, বণিক সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান ভুঙা, ডা. দেলোয়ার হোসেন চৌধুরী, কাজী জসিম উদ্দিন, অলিউল্লাহ বাবুল, বণিক সমিতির কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্কাউটসের বেসিক ড্রইং কর্মশালা

মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ স্কাউটসের আর্টস অ্যান্ড ডিজাইন বিভাগের আয়োজনে শনিবার থেকে দুই দিনব্যাপী বেসিক ড্রইং কর্মশালা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। আচমত আলী খান মুক্তিযোদ্ধা মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কাউটসের জাতীয় কমিশনার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. আব্দুল হক, স্কাউটসের আর্টস অ্যান্ড ডিজাইন বিভাগের পরিচালক মথু রাম চৌধুরী প্রমুখ।

চরাঞ্চলের জীবনমানোন্নয়নে আলোচনা

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা উপজেলায় নদী-প্রকৃতি ও চরাঞ্চলের জীবনমানোন্নয়ন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ৫ নম্বর চর বাজার মাঠে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মত্স্য বিভাগের চেয়ারম্যান ড. আ. সাত্তার।

‘দেশকে ভালো না বাসলে কেউ প্রকৃত মানুষ হতে পারে না’

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশকে ভালো না বাসলে কেউ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। শনিবার সকাল ১১টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার, সচিব রাজীব কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।