এম লতিফ হাসান সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরমেন্স থেকে সিএসএ (ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট) সার্টিফাইড লতিফ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পরবর্তীতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ সম্পন্ন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
