চিশতীনগরে আজ মানবতামুখী ইসলাম সম্পর্কিত সেমিনার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৩

বৃহত্তর ভারত উপমহাদেশে ইসলামের সফলতম প্রচারক হজরত খাজা মুঈনুদ্দীন (চিশতী) (রহ.) মানবতামুখী আদর্শ প্রচারের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন- এই বিষয়কে শিরোনাম করে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসারে অবস্থিত চিশতীনগর একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার চিশতীনগর খানকায়ে চিশতীয়া প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ সেমিনারে দেশ-বিদেশের প্রাজ্ঞ ও বিশিষ্ট বক্তাগণ অংশগ্রহণ করবেন। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন এবং জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অবঃ) মোঃ আমিনুল ইসলাম বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।-প্রেস বিজ্ঞপ্তি