এশিয়ান টেবিল টেনিস

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৮

স্পোর্টস রিপোর্টার

কাতারে অনুষ্ঠানরত এশিয়ান টেবিল টেনিসের পুরুষ দলগত বিভাগে, বাংলাদেশের র্যাংকিংয়ে এশিয়ার ৪১ দেশের মধ্যে এখন ২০তম স্থানে । শুক্রবার ইরাকের সঙ্গে হেরে যান গেছে। বাংলাদেশের হূদয় ইরাকের বিরুদ্ধে ২-১ সেটে এগিয়েও ৩-২ সেটে হেরেছেন। 

দলগত খেলা শেষ হওয়ার পর, শুরু হয়েছে ব্যক্তিগত ইভেন্টের খেলা। মহিলা এককের  খেলায় নওরীন সুলতানা মাহি কাতারের বিরুদ্ধে ৩-১ সেটে জিতেছে। বাংলাদেশ মিশ্র দ্বৈতের  সেরা জুটি হূদয় ও সোমা, র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা উজবেকিস্তানের বিরুদ্ধে ২-১  গেমে এগিয়েও ৩-২ সেটে হার মানেন।