সাবেক মন্ত্রিপরিষদ সচিব কাজী সামসুল আলম আর নেই

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:১০

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস

অ্যাসোসিয়েশনের শোক

 বিশেষ প্রতিনিধি

সাবেক মন্ত্রিপরিষদ সচিব কাজী সামসুল আলম আর নেই। গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের মহাসচিব খলিলুর রহমান ও সভাপতি কবির বিন আনোয়ার এক বিবৃতিতে বলেন, চাকরি জীবনে তিনি ছিলেন একজন সত্ দক্ষ অমায়িক ও আকর্ষণীয় গুণাবলিসম্পন্ন কর্মকর্তা হিসেবে সবার কাছে সমাদৃত। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান আমরা গভীরভাবে স্মরণ করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। উল্লেখ্য, কাজী সামসুল আলমের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। তিনি ১৯৬৪ সালে সিভিল সার্ভিসে যোগদান করেন।