অতিরিক্ত ধূমপানের কারণে ঠোঁট কালো হয়ে গিয়েছে?

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৩:৪৮

অতিরিক্ত ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে  ক্ষতিকর। ধূমপানের অভ্যাসের ফলে শ্বাসনালী বা ফুসফুসের মারাত্মক ক্ষতির সঙ্গে সঙ্গে নানা রকম জটিল রোগ শরীরে বাসা বাঁধে। অনেক ছেলেদের ঠোঁট কালো হয়ে যায়। তবে কয়েকটি ঘরোয়া টোটকা ব্যবহার করলেই ফিরে পাওয়া সম্ভব ঠোঁটের স্বাভাবিক রং।

তাহলে জেনে নেওয়া যাক সেই ঘরোয়া উপায়গুলি সম্পর্কে-

India fumes as Philip Morris pushes Marlboro on young people

 

গ্লিসারিন ও পাতিলেবু 

ময়েশ্চারাইজ করার জন্য গ্লিসারিন খুব উপকারী। লেবু স্বাভাবিক স্ক্রাবার। গ্লিসারিন ও পাতিলেবু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।

চিনি ও পাতিলেবুর রস 
কালো ঠোঁটের রং ফেরানোর আরো একটি উপায় রয়েছে। এক চামচ চিনির মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিন। এটি ঠোঁটে লাগিয়ে নিন।কয়েক মিনিট এভাবে স্ক্রাব করুন। এরপর জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।

Afran Nisho to play villain in 'Morichika'...

বীটরুট প্যাক 
বীট ঘষে তার রস লাগান ঠোঁটে। গোলাপি রঙ ফিরে আসবে। এছাড়া ঠোঁটের ফাটা ভাব কমাতেও সাহায্য করে বীট। তবে শুধু বীটের রস ব্যবহার না করে তার সঙ্গে পাতিলেবুর রস মিশিয়েও ঠোঁটে মালিশ করতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। বেশ কয়েকদিন এই প্যাক লাগালে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।

ইত্তেফাক/এফএস