ঘরেই তৈরি করুন বেকারির মতো মজাদার কেক

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৬:১১

জন্মদিন হোক বা গায়ে হলুদ! ছোট বড় যেরকমই হোক উৎসব চট করে একটা কেক কেটে না নিলে উৎসবের আমেজটাই ফিঁকে হয়ে ওঠে। এদিকে নানা ব্রান্ডের শখের কেকগুলো কিনতে হলে গুণতে হয় মোটা অংক। কেমন হয় যদি প্রিয় কেকগুলো যখন তখন নিজেই বানিয়ে নিতে পারেন? সহজ ভাবে কিকরে চট করে বানিয়ে নিতে পারবেন প্রিয় কেকগুলো সেটাই শেখাবেন ঈশিতা আফরিন খান। চলুন শিখে নেই-

রেড ভেলভেট কেক

 

প্রয়োজনীয় উপকরণ

  • ময়দা ১ কাপ
  • চিনি ১ কাপ
  • ডিম ২ টা 
  • কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
  • বেকিং সোডা ১/৪ চা চামচ 
  • কোকো পাউডার ১ টেবিল চামচ
  • বেকিং পাউডার হাফ চা চামচ
  • তেল ১/৩ কাপ
  • ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
  • বাটার মিল্ক ১/৩ কাপ (অপশনাল)
  • রেড ফুড কালার ১ চা চামচ

ক্রিম চিজ ফ্রস্টিং এর জন্য লাগবে

বাটার ১০০ গ্রাম
ক্রিম চিজ ১ কাপ
আইসিং সুগার ১ কাপ 
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

প্রস্তুত প্রণালী
প্রথমে একটা মিক্সিং বোলে শুঁকনো উপকরণ গুলো এক সাথে মিশিয়ে নিয়ে হবে তারপর একটা চালনির সাহায্যে চেলে নিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে ১০ মিনিটের জন্য। অন্যদিকে, একটি বোলে ডিম, চিনি এবং তেল একটি ইলেক্ট্রনিক হ্যান্ড বিটারের সাহায্যে মোটামুটি ৮/১০ মিনিটের মতো ভালো করে বিট করে নিতে হবে। তারপর এই ব্যাটারের সাথে আগে থেকে চেলে রাখা শুঁকনো উপকরণ গুলো একসাথে আলতো করে মিশিয়ে নিয়ে পছন্দসই মোল্ডে করে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ ৩০-৩৫ মিনিট বেক করে নিতে হবে। এর পাশাপাশি, ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি করার জন্য এর সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে বিট করতে হবে। একটা পর্যায়ে যখন ক্রিমের কালারটা সাদাটে হয়ে যাবে এবং দেখতে অনেকটা ফ্লাফি লাগছে মানেই আপনার ক্রিম চিজ ফ্রস্টিং পুরোপুরি তৈরি। এর মাঝে কেক বের করে ঠাণ্ডা হলে প্রয়োজন মতো ২/৩লেয়ার করে এতে সুগার সিরাপ ব্রাশ করে নিতে হবে। এরপর ক্রিম দিয়ে পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেলো ইয়াম্মি রেড ভেলভেট কেক।

চুলায় তৈরি-চকলেট মোকা কেক

প্রয়োজনীয় উপকরণ

  • ময়দা ২/৩ কাপ (১/৩+১/৩)
  • ডিম ২ টি
  • চিনি ১/৩ কাপ
  • তেল ১/৩ কাপ
  • বেকিং পাউডার ১/২ চা চামচ 
  • কোকো পাউডার ১ টে. চা.
  • চকলেট ইমালশন ১/৪ চা চামচ
  • চকলেট এসেন্স ১/৪ চা চামচ
  • তরল দুধ ১/৩ কাপ
  • কফি পাউডার ১/২ চা চামচ

ধাপ-১
চকলেট গানাস তৈরিতে লাগবে

  • তরল দুধ ১/৩ কাপ 
  • ডার্ক চকলেট ১ কাপ 
  • বাটার ১০০ গ্রাম

জ্বাল করা ঘন গরম দুধ, চকলেট এবং বাটার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে বিট করে নিলেই তৈরি হয়ে যাবে এই গানাস।

ধাপ-২
মোকা ক্রিম তৈরিতে যা যা লাগবে এবং প্রণালী

  • কোকো পাউডার ৩ টে.চা.
  • কফি পাউডার ২ টে. চা.
  • তরল দুধ ১/৩ কাপ
  • ময়দা ৩ টে. চা.

 

চিনি ১ কাপ এবং এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে রান্না করে নিতে ঠিক ঘন চকলেট সিরাপ/ সসের মতো। চকলেট সিরাপ ঠাণ্ডা করার জন্য নর্মাল ফ্রিজে ১-২ ঘণ্টা রেখে দিতে হবে।এবার একটি পাত্রে ১কাপ বাটার এবং এই ঠাণ্ডা চকলেট সিরাপ সময় নিয়ে বিট করতে হবে।ব্যাস, তাহলেই খুব সহজেই তৈরি হয়ে যাবে মোকা ক্রিম।

 

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি পাত্রে কুসুম গরম তরল দুধ,কফি পাউডার, তেল এবং চকলেট ইমালশন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিক্সিং বোলে বাকি শুকনো উপকরণ গুলো একত্রে মিশিয়ে নিয়ে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। এরপাশাপাশি অন্য একটি পাত্রে ডিম, চিনি এবং চকলেট এসেন্স দিয়ে ইলেক্ট্রনিক হ্যান্ড বিটারের সাহায্যে প্রায় ১০ মিনিটের মতো ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোম হয়। এরপর এই ব্যাটারের সাথে তৈরি করে রাখা দুধের মিশ্রণ ও চেলে রাখা শুঁকনো উপকরণের মিশ্রণটি দিয়ে আলতো করে মিশিয়ে নিয়ে একটি মোল্ডে ব্যাটারটি সেট করে নিতে হবে। এরমাঝে চুলায় প্যান/হাড়িতে বালি দিয়ে তার উপর স্ট্যান্ড রেখে প্রি-হিট করে মোল্ডটা বসিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ২৫-৩০মিনিট বেক করে নিতে হবে। বেক করা হলে কেক ঠাণ্ডা করে এবং প্রয়োজন অনুযায়ী ভাগ/লেয়ার করে তাতে সুগার সিরাপ ব্রাশ করে এরপর তৈরি করা মোকা ক্রিম দ্বারা লেয়ার গুলো লেভেল করে নিয়ে, কেকের উপরে ও চারিপাশে চকলেট গানাস দিয়ে সেট হওয়ার জন্য ২০ মিনিটের মতো ফ্রিজে রেখে তারপর ক্রিম দিয়ে পছন্দমতো ডেকোরেশন করে নিলেই তৈরি হয়ে গেল ভীষণ মজার চকলেট মোকা কেক।


ইত্তেফাক এ/আই