সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে খালবিল, নদীনালা থেকে শাপলা ফুল সংগ্রহ করছে শিশু-কিশোররা। ওদের চোখেমুখে আনন্দের ঝিলিক। একসময় প্রচুর পরিমাণে লাল ও সাদা শাপলা ফুল মিললেও এখন শুধু সাদা শাপলা মিলছে স্থানীয় জলাশয়ে। তাও পরিমাণে কম। জলাশয় ভরাট ও নানা কারণে এসব শাপলা আর আগের মতো মিলছে না। নিয়ামতপুর গ্রামের কিশোরী আকলিমা জানান, এসব শাপলা তুলে বাড়িতে নিয়ে তরকারি রান্না করে খাবে। শিশু তহিদা ও নবীন বলে, এসব শাপলা দিয়ে আমরা খেলা করব। সৈয়দপুর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সানী খান মজলিস জানান, আগের মতো খালবিল ও জলাশয় নেই। ক্রমেই উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে এ ফুল।
