আগ্রহের শীর্ষে ফরচুন সুজ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৯টির বা ২৮.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৪.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮০.৯০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর ৬.৮০ টাকা বা ৯.১৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফরচুন সুজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৮.৭৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮.৭৪ শতাংশ, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ৭.৯৩ শতাংশ, জেনেক্সের ৭.৮২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭.৪৩ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৬.৮৪ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৬৬ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের শেয়ারদর ৬.৩৩ শতাংশ বেড়েছে।