ইত্তেফাক রিপোর্ট
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন চলতি বছরের ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এতে স্থান পেয়েছেন ৭৫২ জন সদস্য।
২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন যথাক্রমে বর্তমান প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) ও হামিদ রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ। আলমগীর শামসুল আলামিন (কাজল) আবাসন ব্যবসা ছাড়াও বিভিন্ন ধরনের ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন হামিদ রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ। তিনি ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক।
রিহ্যাবের এবারের নির্বাচনে নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমান। তপশিলে নির্বাচনের আচরণবিধিসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে। গত বছরের ধারাবাহিকতায় এ বছর ঢাকা থেকে ২৬ জন এবং চট্টগ্রাম থেকে তিন জনসহ মোট ২৯ জন পরিচালক নির্বাচিত হবেন। একই দিনে পাঁচ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম রিজিওনাল কমিটি নির্বাচিত হবে। নির্বাচিত কমিটি দুই বছরের জন্য রিহ্যাবের পরিচালনা পর্ষদ গঠন করবে। পরিচালনা পর্ষদ রিহ্যাবের কার্যক্রম পরিচালনা করে থাকে।
