ইন্টারনেট থেকে সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি বিবেচনা করছে রাশিয়া। এর মাধ্যমে রাশিয়ার সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী তা পরীক্ষা করা হবে। এছাড়া রুশ নাগরিক এবং সংগঠনের তথ্য দেশের অভ্যন্তরে রাখতেও এই পরিকল্পনা হাতে নিয়েছে মস্কো। আগামী পহেলা এপ্রিলের আগে এই কাজটি করতে পারে সরকার। তবে নির্দিষ্ট তারিখ জানা যায়নি। গত বছর পার্লামেন্টে এই সংক্রান্ত একটি আইনের খসড়া উপস্থাপন করা হয়েছিল। ওই আইন অনুযায়ী রাশিয়ার ইন্টারনেট সেবাদাতাদের (আইএসপি) নিশ্চিত করতে হবে যে বৈদেশিক শক্তি দেশটিকে অনলাইনে বিচ্ছিন্ন করতে চাইলেও তারা সক্রিয় থাকতে পারবে। - বিবিসি
