আদিল আহনাফ, শিক্ষার্থী
দশম শ্রেণি
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
হাতীবান্ধা
রাসায়নিক বিক্রিয়া
১৯। প্রশ্ন:সুপারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত?
উত্তর:সুপারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা ০.৫ ।
২০। প্রশ্ন:বিয়োজন বিক্রিয়া কাকে বলে?
উত্তর:যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙ্গে একাধিক যৌগ গঠন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে ।
২১। প্রশ্ন:মৌমাছির কামড়ের জ্বালা নিরাময়ে কী ব্যবহার হয়?
উত্তর:মৌমাছির কামড়ের জ্বালা নিরাময়ে চুন ব্যবহার হয়।
২২। প্রশ্ন:মরিচার সংকেত কী?
উত্তর:Fe2O3nH2O
২৩। প্রশ্ন:NaO2 এ অক্সিজেনের জারণ সংখ্যা কত?
উত্তর:NaO2 এ অক্সিজেনের জারণ সংখ্যা -০.৫ ।
২৪। প্রশ্ন:ইথাইল ইথানয়েটের সংকেত কী?
উত্তর:CH3COOC2H5
২৫। প্রশ্ন:রাসায়নিক পরিবর্তন কাকে বলে?
উত্তর:যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরির্বতন বলে।
২৬। প্রশ্ন:ডাই মিথাইল ইথারের স্ফুটনাংক কত?
উত্তর:২৪ ।
২৭। প্রশ্ন:K2O অক্সিজেনের জারণ সংখ্যা কত ?
উত্তর:o.5।
২৮। প্রশ্ন:লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত?
উত্তর:আর্দ্র অক্সাইড ।
২৯। প্রশ্ন:ওলিয়ামে সালফারের জারণ সংখ্যা কত?
উত্তর:ওলিয়ামে সালফারের জারণ সংখ্যা ৬।
৩০। প্রশ্ন:কলাগাছে কোন জাতীয় পদার্থ থাকে?
উত্তর:ক্ষারীয়।
৩১। প্রশ্ন:এন্টাসিড জাতীয় ঔষধ খেলে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?
উত্তর:প্রশমন।
৩২। প্রশ্ন:মৌমাছির কামড়ের জ্বালাপোড়া করে কিসের কারণে ?
উত্তর:এসিড।
৩৩। প্রশ্ন:ডাই মিথাইল ইথারের সমানু কী?
উত্তর:ডাই মিথাইল ইথারের সমানু ইথানল।
৩৪। প্রশ্ন:প্রশমন বিক্রিয়া কাকে বলে?
উত্তর:যে বিক্রিয়ায় জলীয় দ্রবণে এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ উত্পন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে ।
৩৫। প্রশ্ন:সংযোজন বিক্রিয়া কাকে বলে?
উত্তর:যে বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।
