ধাঁধা

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২০:০৪

১.             কোন সে নামের প্রথম অক্ষর

                বিদায় দিয়ে দিলে,

                একটি প্রাণী থেকে আবার

                অন্য প্রাণী মিলে?

 

২.             এমন একটা রমণীর

                নাম তুমি ভাই বলো,

                উলটো করে সাজালেও

                সেই নামটাই হলো?

 

৩.             এমন একটা অঙ্গ যেটা

                মানব দেহে রয়,

                শেষের অক্ষর কেটে দিলে

                বার প্রিয় হয়।

উত্তর আগামীকাল

—শাহারুল ইসলাম সুজন, কয়রা, খুলনা