বির্তক ছাপিয়ে এক ছবিতে তারা...

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২০:২১

নুসরাত ও যশের সম্পর্ক এবং নুসরাতে সন্তানের বাবা কে!—এ নিয়ে জল ঘোলা কম হয়নি। অবশেষে নানা নাটকীয়তার পর নুসরাত স্বীকার করেন তার সন্তান ঈশানের বাবা যশ। সম্প্রতি সন্তানের সঙ্গে নিজেদের প্রথম ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তারা। ছবিটি প্রকাশে আসতেই চলছে জোর আলোচনা-সমালোচনা। তবে সকল সমালোচনাকে পেছনে ফেলে এবার নতুন সিনেমায় একসঙ্গে হাজির হচ্ছেন নুসরাত-যশ। ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা অভিজিত্ গুহ। এতে ‘রাকা’ নামের একটি চরিত্রে দেখা যাবে নুসরাতকে। সম্প্রতি সিনেমাটির প্রথম লুকও সামনে এনেছেন নির্মাতা। প্রথম লুকে নুসরাতকে আধুনিক, কিন্তু উগ্র নয়, এমন রূপে দেখা গেছে। নুসরাত বলেন, ‘শুধু ঈশানকে দেখলে তো হবে না। ফিল্ম ইন্ডাস্ট্রিও আমার আরেকটি পরিবার। পাশাপাশি আমার নির্বাচনী এলাকার মানুষের কাজও করতে হবে। তাই মা হওয়ার পর বিশ্রাম না নিয়ে কাজে ফিরেছি। আশা করছি যশের সঙ্গে নতুন চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলতে পারব।’