বেড়ায় কমে যাচ্ছে লাল শাপলা

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:২৮

বেড়া (পাবনা) সংবাদদাতা

বেড়ার খাল-বিলে এক সময় দেখা মিলত লাল শাপলা।  সৌন্দর্যে অতুলনীয় এ শাপলা প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করত। জলাশয় ভরাটসহ নানা কারণে এ শাপলা এখন তেমন চোখে পড়ে না। ক্রমেই উপজেলার খালবিল থেকে লাল শাপলা হারিয়ে যাচ্ছে। বেড়া মনজুর কাদের ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক আহাম্মদ উল্লাহ জানান, লাল শাপলা বা রক্ত কমল হলো শাপলা পরিবারের জলজ উদ্ভিদ। পাতা ও বোঁটা লালচে সবুজ। ফুলটি রাতে ফোটে। কৃষি জমিতে গ্লাই-প্রোসেক জাতীয় রাসায়নিক সার ব্যবহার করার কারণে শাপলা ও শালুকের মোচা পচে যায়। এর ফলে উপজেলায় শাপলার পরিমাণ কমছে।