নওপাড়া বাজারের সড়ক বেহাল

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:২৯

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

সংস্কারের অভাবে মধুখালীর নওপাড়া বাজার সড়ক বেহাল। সামান্য বৃষ্টি হলেই সড়কসহ নওপাড়া বাজারের অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়তে হয় বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের। নওপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দীক বলেন, বাজারের উন্নয়নের জন্য কয়েকটি প্রকল্প হাতে রয়েছে। নওপাড়া ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল হাসান টিপু জানান, নওপাড়া বাজারের জন্য প্রকল্প প্রস্তাব করা আছে। মধুখালী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, নওপাড়া বাজারের মধ্যে কোনো প্রকল্প আপাতত নেই। তবে বাজারের প্রধান সড়কের কাজ দ্রুতই শুরু হবে।