বদলগাছীতে আগাম সবজি চাষে লাভবান কৃষক

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:২৯

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীর বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। বদলগাছী ও ভান্ডারপুর সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম ১২০-১৪০ টাকা, মুলা ৪০-৪৫, করলা ৫০-৫৫, এক পিস ছোট ফুলকপি ৬০-৭০, লালশাক ৪০-৪৫ দরে বিক্রি হচ্ছে। কৃষক বাদেশ আলী বলেন, প্রতি পিস কপি বাজারে ৪৫-৫০ টাকা দরে বিক্রি করছি। কৃষক আলামিন বলেন, প্রতি মণ পটোল ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, বদলগাছীতে প্রায় ৪৭ হেক্টর জমিতে শিমসহ বিভিন্ন সবজি চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ভালো ফলন হয়েছে। দামও ভালো।