তালতলী (বরগুনা) সংবাদদাতা
তালতলীতে রবিবার রাতে ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া তিনটি ট্রলার বাজেয়াপ্ত করা হয় ও ৫০ কেজি ইলিশ বিভিন্ন এতিম খানায় দেওয়া হয়। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওসার হোসেন এ কারাদণ্ড ঘোষণা করেন। মত্স্য বিভাগ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক এবং তিনটি ট্রলারসহ ৫০ কেজি মা-ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জেলেদের ২০ দিন করে কারাদণ্ড দেয়। মত্স্য বিভাগের তত্ত্বাবধায়নে কোস্ট গার্ড ও নৌপুলিশের যৌথ অভিযানে এসব জেলেকে আটক করা হয়।
