ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা হস্তান্তর

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৪:৩৪

কোভিড টিকার বৈশ্বিক কার্যক্রম কোভ্যাক্স-এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপহার হিসেবে আসা এই টিকাগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার।

মঙ্গলবার এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই)-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরক্ত সচিব সৈয়দ মজিবুল হকও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের কাছে টিকার এই চালান হস্তান্তর করেন রাষ্ট্রদূত মিলার ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স।

Egypt receives first 1.6 million doses of Pfizer vaccine from US | Reuters
 
রাষ্ট্রদূত মিলার বলেছেন, “জীবন রক্ষাকারী ফাইজার টিকার এই অতিরিক্ত ২ দশমিক ৫ মিলিয়ন ডোজ দান করতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত এবং আমরা জাতীয় টিকাদান কর্মসূচিতে আমাদের সমর্থন অব্যাহত রাখব। নিরাপদ ও কার্যকরভাবে ফাইজারের এই টিকা সংরক্ষণ ও প্রয়োগের সঠিক অবকাঠামো আছে কি না, তা নিশ্চিত করার জন্য  আমরা বৈশ্বিক কোভ্যাক্স ভ্যাকসিন উদ্যোগকে সমর্থন করতে পেরে গর্বিত।”

২০২২ সাল নাগাদ পুরো বিশ্বে এক বিলিয়ন ডোজ টিকা বিনা মূল্যে দানের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার যে বৃহত্তর অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্রের, তারই অংশ হিসেবে ফাইজার টিকার এই চালান এসেছে বলা জানা গেছে।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।

ইত্তেফাক/টিআর