তিন বংশ
তিনকুলে আর কেউ রইল না, এ ধরনের বাক্যভঙ্গির সাধারণ অর্থ হলো আত্মীয়হীন নিরাশ্রয় হয়ে পড়া। আর ব্যুত্পত্তিগত অর্থ হলো তিনটি কুল বা বংশে আর কোনো আত্মীয় জীবিত নেই। এই তিনটি কুল হলো পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল।
সূত্র : বাংলা শব্দের উত্স অভিধান/ফরহাদ খান
