ক্যাপসন নিউজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:২৫

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের সঙ্গে ইনসাফ বারাকাহ হসপিটালের ‘মেডিকেল সার্ভিস এগ্রিমেন্ট’ সম্পন্ন হয়েছে। গতকাল রাজধানীর বাংলামোটরে হামদর্দ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন মো. শরীফুল ইসলাম এবং ইনসাফ বারাকাহ হসপিটালের ডিএমডি মো. আলতাফ হোসেন চুক্তিতে সই করেন

০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ্ সুপারভাইজারি কমিটির ৬৯তম সভা সম্প্রতি ডিজিটাল প্লাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান আল্লামা মুফতী আবদুল হালীম বুখারী।  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন