বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারে সেরা সাঁতারু হয়েছেন আনসারের মুক্তি খাতুন এবং গোপালগঞ্জ সুইমিং ক্লাবের মোঃ ইসলাম। মুক্তি ১১ স্বর্ণ ২ রৌপ্যসহ তিনটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন। মো. ইসলাম ৯টি স্বর্ণ জয়ের সঙ্গে তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা সাঁতারু হয়েছেন। মিরপুরে সুইমংপুলে তিন দিনব্যাপী জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ৪৮টি স্বর্ণ পেয়ে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা পুরস্কার বিতরণ করেন।—ইত্তেফাক