হাবুবালারঘাট-রাজবল্লভ সড়ক বেহাল

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৪৮

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

বড় বড় গর্তে বেহাল গঙ্গাচড়ার হাবুবালারঘাট-রাজবল্লভ সড়ক। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের। সরজমিনে দেখা যায়, উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবুবালারঘাট থেকে রাজবল্লব পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে কার্পেটিং উঠে গেছে। সড়কের ইট খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি মেরামত করা হয়নি। ফলে সড়ক দিয়ে হেঁটে, সাইকেল কিংবা রিকশা-ভ্যানে চলাচল করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। উপজেলা এলজিইডির প্রকৌশলী মজিদুল হক বলেন, সড়ক সংস্কারের জন্য একটি প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে।