মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিতে ভিড় করছেন টিকাপ্রত্যাশীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সরজমিনে দেখা যায়, করোনা প্রতিরোধ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে নারী-পুরুষের মানুষের ঢল। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মানুষের চাপ সামলাতে পুলিশের সহায়তা নিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম জানান, রেজিস্ট্রেশন ছাড়া কাউকেই টিকা দেওয়া হচ্ছে না। সবাইকেই টিকা নিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। নিজ দায়িত্বে টিকার রেজিস্ট্রেশন করে আসছেন সবাই। যে কোনো অসুবিধা হলে সেটা আমরা সঙ্গে সঙ্গে সমাধান করে দিচ্ছি।
