সৈয়দপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৫০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর বিসিক শিল্পনগরীসংলগ্ন পুকুরপাড় থেকে সাব্বির হোসেন ওরফে কালু নামের এক ইঞ্জিন মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত সাব্বির হোসেন কালু সৈয়দপুর শহরের নিয়ামতপুর চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম উদ্দিন ড্রাইভারের ছেলে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারোয়ার হোসেন জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যামামলা দায়ের করা হয়েছে।