ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলায় নৌকার বইঠা নিয়ে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাছ বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান জানান, সকালে ঐ গ্রামের রমজান আলী প্রতিবেশী দেলবর হোসেনের নৌকার বইঠা নিয়ে যান। পরে বইঠা খুঁজে না পেয়ে দেলবার হোসেনকে মারতে যান রমজান। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. আবদুল হান্নান জানান, আহত সাত জনকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথা ও শরীরে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।
