কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে বজ্রপাতে মত্স্যখামারের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ঝিকরজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন—সদর উপজেলার মাথিয়া গ্রামের আবুল কালাম (৪০) এবং কটিয়াদী উপজেলার সতেরদ্রোন গ্রামের জুয়েল মিয়া (২৬)। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনাটি নিশ্চিত করে জানান, মরদেহ দুইটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
