চিলমারীতে রাণীগঞ্জ ইউনিয়ন বাল্যবিবাহমুক্ত ঘোষণা
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার বিকালে উপজেলার খালেদা শওকত পাটওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি, আরডিআরএস) সহযোগিতায় রাণীগঞ্জ ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
রংপুর বিভাগে করোনায় শনাক্ত আরো ৪০
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর বিভাগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৫৮ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৮৪ হাজার ৪৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৫ হাাজার ১৯ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া এ পর্যন্ত মোট ১ হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে ৫২ হাজার ২২৭ জন রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বরিশাল অফিস বরিশালে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে দিবসটির তাত্পর্য তুলে ধরে প্রেসক্লাবের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।
এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান
মেহেরপুর প্রতিনিধি জেলা তথ্য অফিসের আয়োজনে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ প্রমুখ।
শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘির বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু এর উদ্বোধন করেন। এ সময় ইউপি সদস্য সুদেব কুমার, মহিলা সদস্য আছিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে গোলটেবিল বৈঠক
ভ্রাম্যমাণ প্রতিনিধি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ঝিনাইদহে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শহরের আহার রেস্টুরেন্টে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সুজনের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে ক্যানসারসহ ছয়টি জটিল রোগে আক্রান্তদের চিকিত্সা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রধানমন্ত্রীর অনুদানের ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছে জেলা সমাজসেবা অফিস। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ৩৩৩ উপকারভোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
পথচারীদের মধ্যে চারা বিতরণ
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় মঙ্গলবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সহযোগিতায় পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সিংড়া মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের কার্যালয়ের সামনে পাঁচ শতাধিক ফলদ ও বনজ ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি খলিল মাহমুদ প্রমুখ।
তালবীজ রোপণ কার্যক্রম উদ্বোধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় মঙ্গলবার ১০ হাজার তাল বীজ রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া-ভাঙ্গারপাড় সড়কে তালবীজ রোপণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা প্রমুখ উপস্থিত ছিলেন।
০
