দিল্লিতে ব্রিজের নিচে আটকালো বিমান

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১০:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের সৌজন্যে এমনই এক মজার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তার ধারে একটি ফুটওভার ব্রিজের নীচে আটকে রয়েছে একটি এয়ার ইন্ডিয়ার বিমান। যা দেখে পথচলতি মানুষজন অবাক হন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

অনেকেই বাসে বা গাড়িতে যেতে যেতে আটকে থাকা বিমানের ভিডিও’ও করেছেন। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরের কাছে দিল্লি-গুরুগ্রাম হাইওয়েতে।

Scrapped Air India jet gets stuck under Delhi bridge, video goes viral -  The Week

জানা গেছে, ওই বিমানটি পুরানো হয়ে যাওয়ায় বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আর বিমানটির নতুন মালিক সেই বিমানটি সড়ক পথে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিমানটির সামনের দিকের অর্ধেকাংশ ব্রিজের নিচে দিয়ে পার হয়ে গেলেও উপরের দিকের কোনও একটি অংশ ব্রিজে আটকে যায়।

আর তাতেই ঘটে বিপত্তি। এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিমানটি আর দিল্লি বিমানবন্দরের অধীনে নেই। আর তাছাড়া বিমানটি যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তাতে বিমানের সঙ্গে কোনও ডানা লাগানো ছিল না।

ইত্তেফাক/টিআর