আগ্রহের শীর্ষে পাওয়ার গ্রিড

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:২৫

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১২টির বা ২৯ দশমিক ৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে পাওয়ার গ্রিডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার পাওয়ার গ্রিডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬২ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ২০ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পাওয়ার গ্রিড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মার ৯ দশমিক ৯৩ শতাংশ, প্যরামাউন্ট টেক্সটাইলের ৯ দশমিক ৯৩ শতাংশ, কপারটেকের ৯ দশমিক ৮২ শতাংশ, এমজেএলবিডির ৯ দশমিক ৮২ শতাংশ, ডেসকোর ৯ দশমিক ৫৭ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৮ দশমিক ৭৬ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৮ দশমিক ৭০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৮ দশমিক ৬২ শতাংশ এবং তিতাস গ্যাসের শেয়ারদর ৮ শতাংশ বেড়েছে।