ক্যাপসন নিউজ

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:২৬

সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব মার্কেটিং অ্যান্ড সেল্স মো. শফিকুল ইসলাম এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে ব্যাংকের কার্ড হোল্ডাররা ইউএস-বাংলা থেকে বিভিন্ন সুবিধা পাবেন

০০০

গ্রাহকদের সহজ হোম লোন সুবিধা দিতে লংকাবাংলা ফাইন্যান্স বিপ্রপার্টির বিশেষ হোম লোন ফাইন্যান্সিং পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে। বিপ্রপার্টির কাস্টমার গ্রোথের জেনারেল ম্যানেজার সৈয়দ আশিকুর রহমান এবং লংকাবাংলা ফাইন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল বিজনেসের প্রধান খোরশেদ আলম চুক্তিটি স্বাক্ষর করেন

০০০

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৬তম সভা গতকাল ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। সভায় ব্যাংকের সিইও মসিউল হক চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০০

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত গ্রামীণ প্রান্তিক এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদানের জন্য সম্প্রতি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও শিল্পসচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান