জলাশয়ে বাঁধ দিয়ে মাছ শিকার

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:২৯

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

গুরুদাসপুরে একটি বিল এবং সরকারি জলাশয় দখল করে মাছ শিকার করা হচ্ছে। মাছ শিকারের জন্য বিলের পানি নিষ্কাশনের উত্সমুখ এবং জলাশয়ের বিভিন্ন জায়গায় বাঁশের বাঁধ দেওয়া হয়েছে। ফলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় রবিশস্য আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। জানা গেছে, উত্তরপাড়ার কান্টাগাড়ি বিলের চলনালী, কান্দিপাড়া হয়ে চরকাদহ বিলে গিয়ে মিশেছে ঐ জলাশয়। গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল জানান, কোনো বিল বা সরকারি জলাশয় ডাকের অধিকার কারো নেই। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।