পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতামূলক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মীরগড় ফুটবল একাডেমী ৩-০ গোলে দেবীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে জয়লাভ করেছে। প্রথমার্ধেই মীরগড় ফুটবল একাডেমীর খেলোয়াড় আমির হামজা, লালন শাহ ও লিটন ১টি করে গোল করেন। অপর খেলায় টুকু ফুটবল একাডেমি মনির একমাত্র গোলে বোদা উপজেলা ফুটবল একাডেমিকে হারায়। চারটি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। হাজার দর্শক উপভোগ করে জমাট এই লড়াই। পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুজিব শতবর্ষ উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জি, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
