রাস্তা ভাঙছে

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০০:৩১

গত মঙ্গলবার রাত ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা প্রায় ৩ ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে। বৃষ্টির পানির তোড়ে পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের প্রধান রাস্তাটি ভাঙতে শুরু করেছে। আবার বৃষ্টি হলে পুরো রাস্তাটি ভেঙে খালের সৃষ্টি হলে তখন বরইচারা গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হবে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করে। এটি মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

মো. মনসুর আলী, অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া