২০০৫ সালে জগন্নাথ কলেজকে অবকাঠামো সংকট নিয়েই বিশ্ববিদ্যালয় করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেই বড় ক্যাম্পাস, খেলার মাঠ ও বিভিন্ন অনুষদ। কেরানীগঞ্জে প্রায় ২০০ একর জমি অধিগ্রহণ ও প্রাথমিক কাজ শুরু হয়েছে কচ্ছপের গতিতে। নতুন ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য এক স্বপ্ন। একমাত্র ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সব কাজ সম্পন্ন হলেও করোনা পরবর্তী শিক্ষার্থীদের হলে ওঠা নিশ্চিত করতে পারেনি। এদিকে শিক্ষার্থীরা মেস, হোস্টেল, বাসা ভাড়া নিয়ে হয়রানির শিকার হচ্ছে। কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেট বানাচ্ছে! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আবাসন সংকট নিরসন ও খেলার মাঠ রক্ষায় ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
শুভ মিয়া
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
