বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করতে গাজীপুরে পুনাক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা পুলিশ লাইন্সে এ ভবন উদ্বোধন করেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। এ সময় তিনি বলেন, গাজীপুরে পুনাক ভবন উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রম আরো গতিশীল হবে। তিনি পুনাকের প্রতিটি সদস্যকে মানবতার সেবায় এগিয়ে এসে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে পুনাক কেন্দ্রীয় কমিটি ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
